জিন শয়তান নিজেই স্বীকার করেছিল! এই আয়াত পড়লে...
বিখ্যাত সাহাবি হযরত উবাই বিন কা’ব (রা.)-এর একটি বড় খেজুরের পাত্র ছিল। তিনি সেখানে খুব যত্ন করে খেজুর সংরক্ষণ করতেন।
কিন্তু কিছুদিন ধরে তিনি লক্ষ্য করলেন, প্রতিদিনই পাত্র থেকে কিছু খেজুর কমে যাচ্ছে। বিষয়টি তাঁকে ভাবিয়ে তুলল। তিনি বুঝতে পারছিলেন না—কে এগুলো নিয়ে যাচ্ছে।
অবশেষে এক রাতে তিনি নিজেই পাহারা দেওয়ার সিদ্ধান্ত নিলেন।
গভীর রাতে হঠাৎ তিনি এক অদ্ভুত আকৃতির প্রাণী দেখতে পেলেন। দেখতে অনেকটা কিশোর ছেলের মতো।
তিনি তাকে সালাম দিলেন। আশ্চর্যের বিষয়, সে সালামের উত্তরও দিল।
হযরত উবাই (রা.) জিজ্ঞেস করলেন,
“তুমি কি মানুষ, নাকি জিন?”
সে বলল,
“আমি জিন।”
তিনি বললেন,
“তোমার হাতটা আমাকে দাও।”
জিন হাত বাড়িয়ে দিলে তিনি হাতটি স্পর্শ করে অবাক হয়ে গেলেন। হাতটি ছিল কুকুরের মতো এবং তাতে ছিল পশুর মতো লোম।
তিনি বললেন,
“জিনদের আকৃতি কি এমনই হয়?”
জিন উত্তর দিল,
“জিনদের মধ্যে আমার চেয়ে বেশি শক্তিশালী আর কেউ নেই।”
তারপর হযরত উবাই (রা.) তাকে জিজ্ঞেস করলেন,
“তুমি চুরি করতে এলে কেন?”
জিন বলল,
“আমি শুনেছি আপনি দান-সদকা করতে ভালোবাসেন। তাই ভাবলাম, এই খাবার থেকে আমিও কিছু নিয়ে যাই।”
হযরত উবাই (রা.) তখন সুযোগ বুঝে গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন করলেন,
“বল তো, কী পড়লে আমরা তোমাদের অনিষ্ট থেকে নিরাপদ থাকতে পারি?”
জিন বলল,
“সূরা বাকারার এই আয়াত,
‘اللَّهُ لَا إِلٰهَ إِلَّا هُوَ الْحَيُّ الْقَيُّومُ...’
অর্থাৎ আয়াতুল কুরসি।
যে ব্যক্তি এটি পড়বে, সে আমাদের অনিষ্ট থেকে নিরাপদ থাকবে।”
এরপর তিনি জিনটিকে ছেড়ে দিলেন।
পরদিন সকালে তিনি রাসূলুল্লাহ ﷺ-এর কাছে গিয়ে পুরো ঘটনা খুলে বললেন।
সব শুনে নবীজি ﷺ বললেন,
“ওই দুষ্ট জিন তোমাকে সত্য কথাই বলেছে।”
সূত্র: ইবনে হিব্বান,নাসায়ী
আয়াতুল কুরসি অত্যন্ত ফজিলতপূর্ণ একটি আয়াত। আল্লাহর উপর ভরসা করে কেউ নিয়মিত আয়াতুল কুরসি পড়লে জিন ও শয়তান তাকে কোনো ক্ষতি করতে পারবে না, ইনশাআল্লাহ।
🎁 Your Special Offer is Loading...
Please wait a moment. You'll be redirected automatically after the countdown.
⏳ Stay here — your offer will open in a new page.
✅ Redirect happens only once per session.

Comments
Post a Comment