সিলেটের ছোট শিশু ফাহিমার জীবন যেনো শুরু হওয়ার আগেই শেষ
সিলেটের ছোট শিশু ফাহিমার জীবন যেনো শুরু হওয়ার আগেই শেষ হয়ে গেলো, গত ৬ মে সকালে নানা প্রলোভন দেখিয়ে ৪ বছরের ছোট শিশু ফাহিমাকে নিজের ঘরে ডেকে নেয় চাচা জাকির। ওই সময় তার স্ত্রী বাড়িতে ছিলো না। স্ত্রী তার তিন মেয়েকে নিয়ে বাপের বাড়ীতে গিয়েছিলো। ফাহিমাকে ঘরে ডুকিয়ে ঘরের দরজা বন্ধ করে শিশুটিকে ধ*র্ষ*ণ করে বলে জিজ্ঞাসাবাদে জানিয়েছে জাকির।
জিজ্ঞাসাবাদে আরো জানায়, তখন সে মা'দ'কাসক্ত ছিলো,এক পযার্যে শিশুটি অ'জ্ঞা'ন হয়ে গেলে তাকে গলা টি'পে হ*ত্যা করা হয়। এরপর ম'রদেহ প্রথমে ঘরের ভেতরে একটি ব্রিফকেসে লুকিয়ে রাখা হয়। এলাকায় খোঁজাখুঁজি শুরু হলে পরে ভয়ে পেয়ে সেটি সরিয়ে বাড়ির নিচে রাখা হয়। সেখান থেকে দু'র্গন্ধ বের হতে শুরু করলে গভীর রাতে পাশের একটি ডোবায় শিশুটির ম'রদেহ ফেলে দেওয়ার চেষ্টা করা হয়। তবে ম'রদেহ পানিতে না ডোবায় পাশেই রেখে পালিয়ে যায় অভিযুক্ত জাকের।
হ*ত্যা*র পর অভিযুক্ত জাকির এলাকাবাসীর সঙ্গে খোঁজাখুঁজি ও আন্দোলনেও অংশ নিয়েছিল, সে সময়
তখন অভিযুক্ত জাকিরও তাদের সঙ্গে ছিল। এমনকি পুলিশ ঘটনাস্থলে উপস্থিত থাকার সময়ও সে মানুষের সঙ্গে মিশে গিয়ে পরিস্থিতি পর্যবেক্ষণ করেছে বলে জানিয়েছে সিলেট মহানগর পুলিশ ।
সংবাদ সম্মেলনে আরও জানানো হয়, অভিযুক্তের দেখানো মতে হ*ত্যাকা*ণ্ডে ব্যবহৃত চাদর ও ব্রিফকেস উদ্ধার করেছে পুলিশ। এসব আলামত জব্দ করে তদন্তের অংশ হিসেবে পরীক্ষা করা হবে।
মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন, এখন পর্যন্ত জাকের ছাড়া অন্য কারও সম্পৃক্ততার প্রমাণ পাওয়া যায়নি। তবে আমাদের তদন্ত অব্যাহত রয়েছে। ঘটনার সঙ্গে অন্য কেউ জড়িত থাকলে তাকেও আইনের আওতায় আনা হবে জানিয়ে তিনি বলেন, এ ঘটনায় হ*ত্যা মামলা দায়ের করা হয়েছে। মেডিকেল রিপোর্ট হাতে পাওয়ার পর ধ*র্ষ*ণের অভিযোগ যুক্ত করার বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। এবং দ্রুত সময়ের মধ্যে তদন্ত শেষ করে আদালতে পুলিশ প্রতিবেদন জমা দেওয়ার চেষ্টা করা হচ্ছে।
মা'দ'ক পরিস্থিতি নিয়ে সাংবাদিকদের প্রশ্নের সিলেট সহ সারা দেশে মা'দ'কের বিরুদ্ধে পুলিশের ‘জিরো টলারেন্স’ নীতি রয়েছে। নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে এবং তা আরও জোরদার করা হবে।
চাঞ্চল্যকর এ হ*ত্যা*কাণ্ডে সিলেট নগরের কান্দিগাঁও ইউনিয়নের সোনাতলা পুরো এলাকা শোকের ছায়া বিরাজ করছে।জাকির নিজে একটি পরিবারকে ধ্বং'স করেছে, সেই সাথে নষ্ট করেছে তার তিন মেয়ের ভবিষ্যৎ। শিশুটির মা বাবা আহাজারিতে ভারী হচ্ছে চারপাশ। এলাকাবাসী ঘা'ত'ক জাকের এর বাড়ী ঘর ভাং'চু'র করছে। এলাকাবাসি ও পরিবার ঘা'ত'ক জাকির এর সর্বোচ্চ শাস্তির দাবি জানিয়েছে।
🎁 Your Special Offer is Loading...
Please wait a moment. You'll be redirected automatically after the countdown.
⏳ Stay here — your offer will open in a new page.
✅ Redirect happens only once per session.

Comments
Post a Comment