মেন্সট্রুয়াল কাপ ব্যবহার করলে ভার্জিনিটি নষ্ট হয়না!
মেন্সট্রুয়াল কাপ ব্যবহার করলে ভার্জিনিটি নষ্ট হয়না!
ভার্জিনিটি কাঁচা সবজি না যে এটা "নষ্ট" হবে!
ভার্জিনিটি কি?
এইটা জানার জন্য ডাক্তারের কাছে যেয়ে জিজ্ঞেস করবেন।
ডাক্তারের কাছে যাবার পয়সা না থাকলে গুগল করবেন। ইউটিউবে দেখবেন, অনেক ডাক্তাররা এই টপিকে ভিডিও বানায়।
যাই হোক, ফিরি মেন্সট্রুয়াল কাপে।
মেন্সট্রুয়াল কাপ ব্যবহার করলে ভ্যাজাইনা লুজ হয়ে যায়না!
ভ্যাজাইনা অংশটা তৈরি হয়েছে এমন ভাবে যে সেটা প্রয়োজনে সংকুচিত হতে পারে, আবার প্রসারিতও হতে পারে।
এইজন্যেই নারীরা ভ্যাজাইনাল বার্থ, অর্থাৎ নরমালে সন্তান জন্ম দেয়ার পরে আবারও তাদের ভ্যাজাইনা আগের মতোন হয়ে যায়, সন্তান জন্মদানের সময়ের মতোন বড় হয়ে থাকেনা!
মেন্সট্রুয়াল কাপ ব্যবহার করলে শারীরিক কোনো ক্ষতি হয়না!
ব্যথা লাগেনা!
অস্বস্তি লাগেনা!
এইটা খুবই সেইফ একটা প্রডাক্ট।
তৈরি হয়েছেই শরীরে ব্যবহার করার জন্য, পরীক্ষিত ভাবে।
বর্তমানের বহু ডাক্তার এইটা ব্যবহারের পরামর্শ দেয়।
ইন ফ্যাক্ট আমি ব্যবহার করার আগে আমার চিকিৎসকের সাথে এটা নিয়ে অনেকক্ষণ আলাপ আলোচনা করেছি, মনের যত প্রশ্ন, কনফিউশান সবকিছু বলেছি।
এবং তিনি বলেছেন "এটা সেইফ"
ব্যস, আমি আমার আর ভয় লাগেনাই।
যেকোনো কিছু ব্যবহারের আগে সেই জিনিস ব্যবহার করেছে এমন মানুষের রিভিউ নেয়া উচিত।
আমার দেখা ১০ জন ব্যবহারকারীর মধ্যে ৯ জনের কাছে মেন্সট্রুয়াল কাপ একটা ব্লেসিং!
আমার কাছেও তা-ই!
আমার পিরিয়ডের অভিজ্ঞতা বদলে দিসে এই কাপ!
পিরিয়ড হইলে গরম পানিতে কাপটা ৪/৫ মিনিট ফুটিয়ে নিই, বা ডুবিয়ে রাখি।
এরপর সুন্দর ভাবে ইনসার্ট করি।
ভরে গেলে বের করে পানি দিয়ে ধুয়ে আবার ইনসার্ট করি।
শোয়া, বসা, হাটাচলা, পাহাড়ে উঠা, সাতার কাটা কোনোকিছুতেই মনে হয়না পিরিয়ড চলছে!
যে পাশে ইচ্ছে, যেভাবে ইচ্ছে সেভাবে শুয়ে আরাম করে ঘুমাইতে পারি!
বার বার প্যাড বদলানোর ঝামেলা নাই!
প্যাডের জন্য র্যাশ নাই, গরম লাগা নাই, স্যাতস্যাতে ফিলিংস নাই!
পিরিয়ড ভালো হইলে আবারও গরম পানিতে ফুটিয়ে ধুয়ে মুছে কাপটা রেখে দিই...
এতটাই সহজ হয়ে গেছে পিরিয়ড জার্নি...
আমার ভালো অভিজ্ঞতা হওয়ায় আমি আমার ছোটবোনকে কিনে দিসি।
ও ব্যবহার করতে ভয় পাচ্ছিলো, আমি বলে বলে ব্যবহার করাইসি।
এখন এমন অবস্থা যে সে-ও কাপ ছাড়া পিরিয়ড কল্পনা করতে পারেনা!
একবার ওর কাপটা টয়লেটের প্যানে পরে গেলো!
টয়লেট থেকে বের হয়ে প্রথম কথা "কাপ অর্ডার করো!"
🎁 Your Special Offer is Loading...
Please wait a moment. You'll be redirected automatically after the countdown.
⏳ Stay here — your offer will open in a new page.
✅ Redirect happens only once per session.

Comments
Post a Comment