সকালের মধ্যেই দেশের ১৫ জেলায় ঝড়ের আশঙ্কা
টানা বৃষ্টিতে তীব্র গরমের দাপট অনেকটাই কমেছে। এতে সর্বত্রই বইছে হিমশীতল আবহাওয়া। তবে এখনো ৩৬ ডিগ্রির ঘরেই রয়েছে দেশের সর্বোচ্চ তাপমাত্রা। এই অবস্থায় বৃহস্পতিবার (১৪ মে) সকালের মধ্যেই দেশের ১৫ জেলায় ঝড় হতে পারে।
আবহাওয়াবিদ ওমর ফারুক জানিয়েছেন, বুধবার (১৩ মে) রাত ৯টা থেকে বৃহস্পতিবার সকাল ৯টার মধ্যে রংপুর, দিনাজপুর, রাজশাহী, পাবনা, বগুড়া, টাঙ্গাইল, ময়মনসিংহ, ঢাকা, বরিশাল, পটুয়াখালী, কুমিল্লা, নোয়াখালী, চট্টগ্রাম, কক্সবাজার ও সিলেটের উপর দিয়ে পশ্চিম অথবা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে দমকা অথবা ঝোড়ো হাওয়াসহ অস্থায়ীভাবে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এসব এলাকার নৌবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।
গত ২৪ ঘণ্টায় নীলফামারীর রাজারহাটে দেশের সর্বোচ্চ ১৯৫ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করেছে আবহাওয়া অধিদপ্তর। পাশাপাশি এই সময়ে নেত্রকোণায় ৭৫ মিলিমিটার ছাড়াও সিরাজগঞ্জের তাড়াশে ৭৪, নীলফামারীর সৈয়দপুরে ৭৩, দিনাজপুরে ৬৩, ফরিদপুরে ৬২, রংপুরে ৫২, ঢাকায় ৪২ মিলিমিটারসহ দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টি হয়েছে।
অন্যদিকে বুধবার সন্ধ্যায় লক্ষ্মীপুরের রামগতিতে দেশের সর্বোচ্চ ৩৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। পাশাপাশি এই সময়ে রাজধানী ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৩ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস। এই অবস্থায় বর্ধিত ৫ দিনে দেশের উত্তরাঞ্চলে বৃষ্টিপাতের প্রবণতা অব্যাহত থাকতে পারে বলেও পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
🎁 Your Special Offer is Loading...
Please wait a moment. You'll be redirected automatically after the countdown.
⏳ Stay here — your offer will open in a new page.
✅ Redirect happens only once per session.

Comments
Post a Comment