বাদ দেওয়া হচ্ছে এডভোকেট শিশির মনির কে
ঢাকা বিশ্ববিদ্যালয়ের পক্ষে মামলা পরিচালনার দায়িত্ব থেকে সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী মোহাম্মদ শিশির মনিরকে অব্যাহতি দিয়ে বিএনপিপন্থী আইনজীবী ব্যারিস্টার রাগীব রউফ চৌধুরীকে নিয়োগ দিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। বিশ্ববিদ্যালয়ের ঘনিষ্ঠ একটি সূত্র দ্য ডেইলি ক্যাম্পাসকে বিষয়টি নিশ্চিত করেছে।
সূত্র জানায়, গত ৫ মে বিশ্ববিদ্যালয়ের পক্ষে মামলা পরিচালনার জন্য প্যানেল আইনজীবী হিসেবে অনুমোদন দেয়া হয় ব্যারিস্টার রাগীব রউফ চৌধুরীকে। আজ রবিবার উভয়ের কাছে বিষয়ি সম্পর্কে জানিয়ে আনুষ্ঠানিক চিঠি পাঠানো হবে।
এর আগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের পক্ষে মামলা পরিচালনার জন্য প্যানেল আইনজীবী হিসেবে গত বছরের ২৪ এপ্রিল সিন্ডিকেটের সিদ্ধান্ত অনুযায়ী বাংলাদেশ সুপ্রিমকোর্টের এ্যাডভোকেট মোহাম্মদ শিশির মনিরকে নিযুক্ত করা হয়েছিল। কিন্তু গত ৫ মে ঢাকা বিশ্ববিদ্যালয়ের পক্ষে মামলা পরিচালনার দায়িত্ব থেকে তাকে সরিয়ে দেওয়া হয়। একই দিনে তাঁর পরিবর্তে ব্যারিস্টার রাগীব রউফ চৌধুরীকে বিশ্ববিদ্যালয়ের পক্ষে মামলা পরিচালনার জন্য প্যানেল আইনজীবী হিসেবে নিয়োগ দেয়ার অনুমোদন দেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম।
নবনিযুক্ত ব্যারিস্টার রাগীব রউফ চৌধুরী বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপির) জাতীয় কার্যনির্বাহী কমিটির সদস্য, বাংলাদেশ সুপ্রিমকোর্টের সিনিয়র এ্যাডভোকেট ও সুপ্রিমকোর্ট বার এসোসিয়েশনের সাবেক কোষাধ্যক্ষ ছিলেন।
অন্য দিকে মোহাম্মদ শিশির মনির বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল ছিলেন। বর্তমানে তিনি বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন। বাংলাদেশ সুপ্রিমকোর্টের একজন সিনিয়র এ্যাডভোকেট তিনি।
🎁 Your Special Offer is Loading...
Please wait a moment. You'll be redirected automatically after the countdown.
⏳ Stay here — your offer will open in a new page.
✅ Redirect happens only once per session.

Comments
Post a Comment